বৃহস্পতিবার সকালে সদর উপজেলা মিলনায়তনে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দুস্থদের মাঝে নগদ অর্থ এবং প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, নির্বাচনের আগেই আমরা পরিকল্পনা করেছি চাঁদপুরে ইপিজেড করা হবে। তাহলে লোকজনের কর্মসংস্থান তৈরি হবে। কেউ আর বেকার থাকবে না। দরিদ্র লোকের সংখ্যা কমে আসবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. এন জামিউল হিকমা এবং সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রণি।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী।
চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে অনুষ্ঠানে ১৫টি হুইল চেয়ার, তিনটি ট্রাই সাইকেল এবং সাতজনকে হেয়ারিং এইড প্রদান করা হয়।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের বরাদ্দ সাত লাখ টাকা ৩৫০ জনের মাঝে দুই হাজার করে বিতরণ করা হয়।
