কচুয়া উপজেলার জগতপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকান্ডে দোকানের ভিতরে থাকা আকতার নামের একজন কর্মচারী নিহত হয়। ৪টি দোকানে ২৬লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ক্ষতিগ্র¯’ দোকান মালিকরা।
ক্ষতিগ্রস্ত্ দোকান ইউসুফ আলীর সেনেটারী দোকান,নুর মোহাম্মদের ফানির্চারের ২টি দোকান ও জুয়েল রানার অটো পার্টসের দোকান।
স্থানীয় সূত্রে জানা গেছে ,গতকাল বুধবার ভোররাতে বাজারের জুয়েল রানার অটোগাড়ির পার্টসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এ পর্যায়ে শাহারাস্তি ফায়ার সার্ভিসের ইউনিটকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সিএনজি গ্যারেজ শাহ আলমের দোকানের কর্মচারী আকতার হোসেন জুয়েলের অটো পার্টসের দোকানে রাত্রিযাপন করেন।দোকানের বাহিরের থেকে তালা মারার থাকায় সে দোকান থেকে বের হতে না পেরে আগুনের পুড়ে মারা যায়। এই ঘটনায় জুয়েলকে আটক করে জিজ্ঞাসাবাদ জন্য কচুয়া থানা নিয়ে আসে পুলিশ।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইউসুফ আলী,জুয়েল ও নুর মোহাম্মদ জানান, আগুনে তাদের দোকানের মালামাল ও নগদ টাকা পুড়ে যাওয়ায় প্রায় ২৬ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখন নিঃস্ব হয়ে পড়েছি।
শাহারাস্তি ফায়ার স্টেশন কর্মকর্তা মো.মাহফুজুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা হচ্ছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বোরহান উদ্দিন বলেন,অগ্নিকান্ডে আকতার নামে এক জন নিহত হওয়ার ঘটনায় অটো রিক্সা পার্টসের দোকানের মালিক জুয়েল রানাকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন ।
