ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ বনফুল সংঘের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়

হাজীগঞ্জ প্রতিনিধি
মার্চ ১৯, ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ বনফুল সংঘের আয়োজনে,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫০ জন গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার( ১৮মার্চ ২০২৬) সকাল ১১টায় বনফুল ক্লাবে এ ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। হাজীগঞ্জ বনফুল সংঘের সভাপতি বাবু রুহিদাস বণিক এর সভাপতিত্বে, হাজীগঞ্জ বনফুল সংঘের সহ-সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মুক্তা এর সঞ্চালনায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বনফুল সংঘের সাবেক সভাপতি,বিশিষ্ট শিক্ষাবিদ আধুনিক হাজীগঞ্জের রুপকার বনফুল সংঘের সাবেক সভাপতি মেয়র প্রার্থী (সম্ভাব্য) ডক্টর মোঃ আলমগীর কবির পাটওয়ারী,বর্তমান সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন ফারুক, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন খাঁন,সদস্য আলহাজ্ব ইমাম হোসেন,কার্যকরী কমিটির সদস্য ,ইবনে মিজান রনি, উপদেষ্টা মন্ডলীর সদস্য ইকবালুজ্জামান ফারুক,সদস্য দিলদার হোসেন কিসলু মোঃ শাহ জামাল,সাংগঠনিক সম্পাদ মোঃ শাহআলম,সদস্য আমির হোসন সম্মানিত সদস্য ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ প্রমুখ।

এ সময় উপস্থিত,বনফুল সংঘের সদস্য,মোঃ রিটু,রোমান কাজি।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ঈদের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও গরিব ও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।