ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

সদরঘাটে দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষ: নিহত দুই, নিখোঁজ তিন

চাঁদপুর ট্রিবিউন
মার্চ ১৮, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন আরও তিনজন।

 

বুধবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

 

মূলত, কেরাণীগঞ্জ থেকে ট্রলারযোগে কিছু যাত্রী ঢাকা-ইলিশা (ভোলা) রুটে চলা একটি লঞ্চের পেছন দিক থেকে উঠতে গেলে এ দূর্ঘটনা ঘটে।
এসময় জাকির সম্রাট-৩ লঞ্চটি সরাসরি সেই ট্রলার ও বিপরীত দিকে থাকা লঞ্চটিতে আঘাত হানে। পরে দ্রুত টার্মিনাল ত্যাগ করে ঘাতক লঞ্চটি।
ট্রলারে থাকা আহত এক নারীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাকে উদ্ধার করে ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।