ঢাকামঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৪ ৬:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ অক্টোবর শুক্রবার রাতে তাৎক্ষণিক সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের মতবিনিময় সভা লুলু সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের উপদেষ্টা
মোঃ আবু ইউচুপের সভাপতিত্বে – সংগঠনের সাধারণ সম্পাদক ছালে আহমেদ ভূঁইয়ার সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন লাভলু,সম্মানিত সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন, ব্যবসায়ী মুনসুর আহমেদ প্রমুখ।

মতবিনময় আগামী ৮ নভেম্বর শুক্রবার রাত ৮ টায় বাথা সানসিটি পলিক্লিনিক অডিটোরিয়ামে সৌদি আরব প্রবাসী শাহরাস্তির ফোরামের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে, সভায় নতুন কমিটি গঠন ও আগামী দিনে ফোরামের আদর্শ উদ্দেশ্য নিয়ে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান।

রিয়াদে বসবাসরত সকল শাহরাস্তি প্রবাসীদের উপস্থিত থাকার জন্য সংগঠনের বর্তমান সভাপতি রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় আহবান জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।