ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কাঁচা মাংসের সাথে রান্না খাবার, চাঁদপুরে কাচ্চি ডাইন ও কাচ্চি ডাইনিং কে জরিমানা

চাঁদপুর ট্রিবিউন
মার্চ ১৪, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ফ্রিজে কাঁচা মাংসের সাথে ৮০ পিস রান্না করা, রাইচযুক্ত বাসি মাংস সংরক্ষণ সহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় চাঁদপুরের কাচ্চি ডাইন এবং কাচ্চি ডাইনিং নামে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

শনিবার (১৪ মার্চ) দুপুরে শহরের পৌর নিউ মার্কেট ও জোড়পুকুর পাড় এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

 

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফ্রিজে কাঁচা মাংসের সাথে ৮০ পিস রান্না করা রাইচযুক্ত বাসি মাংস সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ বাদামের শরবত ও মাওয়া পাওয়ায় কাচ্চি ডাইন মালিককে ২০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ মাওয়া পাওয়ায় কাচ্চি ডাইনিং মালিককে ১০ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

 

এসময় বাসী রান্না করা মাংস, মেয়াদ উত্তীর্ণ বাদামের শরবত ও মাওয়া ধ্বংস করা হয়। অভিযানে জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

 

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।