ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে মতবিনিময় সভা

মো: রাছেল
মার্চ ১২, ২০২৬ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে মাদক নির্মূল, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাচার বাজারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. রবিউল হাসান।

​প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ চাঁদপুর গড়তে মাদক এবং চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের পরিচয় শুধুই অপরাধী।

অপরাধীদের কোনো ছাড় নেই। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা পাশে থাকবে।

তিনি আরও বলেন, সরকারের একার পক্ষে কোন সমস্যা সমাধান করা সম্ভব না তেমনি জনগণের সহযোগিতা ছাড়া কোন সমাধান করা যায় না। কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং ও চাঁদাবাজির কোন অপরাধে ছাড় নয়? । সাচার বাজার যানজট নিরাসনে বাজার কমিটির সহ সকলের সহযোগিতা প্রয়োজন। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বিপথগামিতা থেকে রক্ষা করতে শিক্ষক ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। সাচারকে একটি আদর্শ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পুলিশ সুপার উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ মানুষের কথা শোনেন এবং কোনো প্রকার চাঁদাবাজির শিকার হলে দ্রুত পুলিশকে অবহিত করার পরামর্শ দেন।

সভায় ​কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিনের সভাপতিত্বে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল হাই চৌধুরী, ইন্সপেক্টর খলিল, ​সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফ. ম. শাহ জাহান, ​সাচার বাজার কমিটির সভাপতি গোলাম আজম সজিব ভূইয়া ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মজুমদার, ​সাচার ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল হোসেন, ​সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা প্রমুখ।
​
মতবিনিময় শেষে পুলিশ সুপার মোঃ রবিউল হাসান সাচার ফাঁড়ি পরিদর্শন করেন। পাশাপাশি তিনি ফাঁড়ির রক্ষিত বিভিন্ন রেজিস্টার পরীক্ষা-নিরীক্ষা শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।