ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে সৌদি আরবের উপহারের ৩২ কার্টন খেজুর বিতরণ

চাঁদপুর ট্রিবিউন
মার্চ ১২, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবের বাদশাহ প্রতিষ্ঠিত ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে উপহার হিসেবে পাওয়া ১২ হাজার ২৫০ কার্টন খেজুর দেশের বিভিন্ন জেলায় বরাদ্দ দিয়েছে সরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গত ৫ মার্চ সংশোধিত এক আদেশের মাধ্যমে এই বরাদ্দ চূড়ান্ত করে জেলা প্রশাসকদের অনুকূলে পাঠিয়েছে। জনসংখ্যার অনুপাত ও ইউনিয়নের সংখ্যা বিবেচনা করে এই খেজুর বণ্টন করা হয়েছে বলে সরকারি নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এদিকে উপহারের এই খেজুর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।

হাজীগঞ্জ উপজেলায় ৪৫টি এতিমখানা ও হেফজ মাদরাসায় ৩২ কার্টন খেজুর বিতরণ করেন ইউএনও ইবনে আল জায়েদ হোসেন।

 

ইউএনও ইবনে আল জায়েদ হোসেন বলেন, হাজীগঞ্জে যে ৩২ কার্টন খেজুর বরাদ্দ হয়েছিলো সেটা আসতে কিছুটা বিলম্বিত হয়েছে। তবে আমরা প্রজ্ঞাপনের চিঠি পাওয়া মাত্রই বিভিন্ন মাদরাসা, এতিমখানার ও অসহায় অসচ্ছলদের তালিকা তৈরি করি। খেজুর আসার পর আজকে আমরা সেটা দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছি।

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।