ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে পাঁচ জুয়াড়িসহ গ্রেফতার দশ

চাঁদপুর ট্রিবিউন
মার্চ ৯, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তিতে অভিযান চালিয়ে ৫ জুয়াড়ি, ওয়ারেন্টভুক্ত এবং মাদক কারবারিসহ ১০ জনকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন -জুয়ার সামগ্রী সহ শাহরাস্তি উপজেলার বাসিন্দা মো: হারুন (৩৫), মো: শাহাদাত (২৫), মো: মিজান (৪৬), মো: আবুল হোসেন (৩৫), মিজানুর রহমান (৪০)। ওয়ারেন্টভুক্ত গ্রেফতার আসামী হলে- আয়নাতলী গ্রামের মো: সুজন (৩০)।

 

মাদক কারবারি সাব্বির হোসেন (২২), মো: রায়হান (২১), আমির হোসেন (৩২) ও শাহ আলম (৪৫)।

 

থানা পুলিশের তথ্যে জানা গেছে, রবিবার দিবাগত রাতে টামটা উত্তর ইউনিয়নের পরানপুর মাদ্রাসার পাশে জমির ওপর থেকে জুয়ার সামগ্রী সহ ৫জনকে গ্রেফতার করা হয়। রাতের পৃথক অভিযানে মাদক কারবারি সাব্বির ও রায়হানকে উপজেলার দোয়াভাঙ্গা রেললাইন এলাকা থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। শাহ আলমকে মেহের উত্তর ইউনিয়নের বানিয়াচৌ চালের গুদামের সামনে সড়ক থেকে ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।

 

 

আরেক কারবারি আমির হোসেনকে ওয়ারুক স্টেশনের মৌলভী বাজার এলাকার হাটিলা টঙ্গী পাড়াগামী রাস্তার ওপর থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এছাড়া আয়নাতলী এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামী সুজনকে পুলিশ গ্রেফতার করে।

 

শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, ৫ জুয়াড়ি সহ গ্রেফতার আসামীদের আইনী ব্যবস্থা গ্রহণ শেষে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়। অপরাধীদের গ্রেফতার করতে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।