ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কচুয়া সড়কে চাঁদাবাজির দায়ে দুই যুবক জেলহাজতে

চাঁদপুর ট্রিবিউন
মার্চ ৮, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কচুয়ায় মহাসড়কে পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ ) দুপুরে পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করে। পরে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।

 

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- কচুয়া উপজেলার আকানিয়া বিশ্বরোড (সৈয়দ আলী ব্যাপারী বাড়ি)’র মৃত আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসন তারেক (২৪), একই উপজেলা পলাশপুর এলাকার হাবীব মজুমদার বাড়ির মফিজ মিয়ার ছেলে জাহিদ হাসান ফরহাদ (২৩)।

 

পুলিশ জানায়, গতকাল শনিবার (৭ মার্চ) হাজীগঞ্জ- গৌরিপুর বিশ্বরোডের কচুয়া বিশ্বরোড নিউ লাইফ হাসপাতালের সামনে মহাসড়কে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করার সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

কচুয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে আলামত উদ্ধার করা হয়। পরে  পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে কচুয়া থানায় একটি মামলা দায়ের করে। গ্রেপ্তারকৃত আসামিদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।