ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

চাঁদপুর ট্রিবিউন
মার্চ ৫, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

প্রতিদ্বন্দ্বী কোনো প্যানেল না থাকায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে অ্যাডভোকেট মো. শামছুল ইসলাম মন্টু সভাপতি এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচিত প্যানেলের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বাবর বেপারী। এসময় রিটার্নিং অফিসার অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহদি হাসানসহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন শেখ, শাহরিয়ার হোসেন পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটওয়ারী, মো. কাইয়ুম হোসেন সুমন, কোষাধ্যক্ষ বিবি হাওয়া, লাইব্রেরী সম্পাদক শামীম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক শিরীন আক্তার সুপ্তা, কার্যকরী সদস্য রোজিনা বেগম চৌধুরী, শহিদুল্লাহ মিজি, আল-আমিন, উম্মে হানী ও মো. রফিকুল ইসলাম।

গত ২৬ ফেব্রুয়ারি বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি প্যানেল মনোনয়নপত্র দাখিল করে। ৫ মার্চ নির্বাচনের নির্ধারিত তারিখ ছিল। ভোটার সংখ্যা ছিল ৩৮২ জন।

 

 

কিন্তু গত ১ মার্চ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনারের নিকট জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের পূর্ণ প্যানেল মনোনয়নপত্র প্রত্যাহার করেন। যার ফলে নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বী প্যানেল ছিল না।

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।