চাঁদপুরের হাজীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত এক অজ্ঞাত যুবক বর্তমানে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
চিকিৎসকদের মতে, উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকায় নেওয়া প্রয়োজন। তাই তার পরিচয় শনাক্ত করতে সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।
যদি কেউ এই যুবককে চিনে থাকেন বা তার পরিবারের সন্ধান জানেন, তাহলে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
