ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাইমচরে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

চাঁদপুর ট্রিবিউন
মার্চ ৩, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

হাইমচর থানা পুলিশের বিশেষ অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। সোমবার (২ মার্চ) রাতে উপজেলার পাড়াবগুলা সাকিনস্থ মালেরহাট যুব সংঘ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— উপজেলার গিয়াস উদ্দিন মোল্লার ছেলে পলাশ মোল্লা (৪৫) এবং হুমায়ুন কাজীর ছেলে মো. রাসেল কাজী (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, হাইমচর থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশনায় এসআই সমীর দাস, এসআই সৌরভ দাস ও এএসআই রিয়াজ উদ্দিনসহ পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মালেরহাট এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।