ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বাড়ির উঠানে দাদির, সরিষাক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র মরদেহ

এম হোসেন
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পাবনার ঈশ্বরদী উপজেলায় পৃথক দুটি স্থান থেকে এক দাদী (৬৫) ও তাঁর নাতনি (১৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে নিজ বাড়ির উঠান থেকে দাদির এবং বাড়ির পাশের একটি শর্ষেখেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষনের পর কিশোরীকে হত্যা করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত বৃদ্ধার ছেলে ঢাকায় কর্মরত। বাড়িতে দাদি ও নাতনি একসঙ্গেই থাকতেন। শুক্রবার গভীর রাতে তাঁদের বাড়ি থেকে কান্নার শব্দ শুনতে পান কয়েকজন প্রতিবেশী। তাঁরা ঘর থেকে বের হলেও কিছুক্ষণ পর শব্দ থেমে গেলে আবার নিজ নিজ ঘরে ফিরে যান।

শনিবার সকালে প্রতিবেশীরা বাড়ির উঠানে বৃদ্ধার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। নাতনিকে ঘরে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। একপর্যায়ে বাড়ির পাশের একটি শর্ষেখেতে কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মধ্যরাতে দুর্বৃত্তরা কিশোরীকে তুলে নেওয়ার চেষ্টা করলে দাদি বাধা দেন। এ সময় তাঁকে হত্যা করা হয়। পরে কিশোরীকে নির্জন স্থানে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহের অবস্থা বিবেচনায় সম্ভাব্য যৌন নির্যাতনের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।