ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাঁদপুর ট্রিবিউন
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে অবস্থিত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রশাসনিক ও সহায়ক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়টির তৃতীয় থেকে ২০তম গ্রেডভুক্ত মোট সাতটি ক্যাটাগরিতে ১১টি পদে নিয়োগ দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রেজিস্ট্রার দপ্তরে ১ জন রেজিস্ট্রার, অর্থ ও হিসাব বিভাগে ১ জন পরিচালক এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগে ১ জন পরিচালক নেওয়া হবে। এসব পদ তৃতীয় গ্রেডভুক্ত এবং বেতন স্কেল ৫৬,৫০০ থেকে ৭৪,৪০০ টাকা।

এ ছাড়া উপাচার্যের দপ্তরে সহকারী রেজিস্ট্রার (পিএস টু ভিসি) পদে ১ জন নিয়োগ দেওয়া হবে, যার বেতন স্কেল ২৯,০০০ থেকে ৬৩,৪১০ টাকা (গ্রেড-৭)। একই সঙ্গে পদার্থবিজ্ঞান ও রসায়ন ল্যাবে ২ জন ল্যাব অ্যাসিস্ট্যান্ট (গ্রেড-১৩), পরিবহন পুলে ১ জন গাড়িচালক (গ্রেড-১৬) এবং বিভিন্ন বিভাগে ৪ জন অফিস সহায়ক (গ্রেড-২০) নিয়োগের কথা বলা হয়েছে।

আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি আপলোড ও আবেদন ফি জমা দিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। এরপর আবেদনপত্রের প্রিন্ট কপি প্রয়োজনীয় কাগজপত্রসহ সত্যায়িত করে নির্ধারিত ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।

প্রথম চারটি পদের ক্ষেত্রে সাত সেট এবং বাকি পদের ক্ষেত্রে পাঁচ সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র জমা দিতে হবে বলে জানানো হয়েছে।

আবেদন ফি
১–৪ নম্বর পদ: ২০০ টাকা
৫–৬ নম্বর পদ: ১০০ টাকা
৭ নম্বর পদ: ৫০ টাকা
ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব পদের আবেদন ফি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে (সার্ভিস চার্জ ব্যতীত)।
সময়সীমা
অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৬ মার্চ ২০২৬। আর ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পৌঁছানোর শেষ সময় ২ এপ্রিল ২০২৬।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে( https://www.cstu.ac.bd ) পাওয়া যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।