ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে ১১ পিচ ইয়াবা’সহ মাদক ব্যবসায়ী হাবিব গ্রেফতার

চাঁদপুর ট্রিবিউন
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তি মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাতে উপজেলার শাহরাস্তি মেহের ষ্টেশন এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

 

থানা সূত্রে জানায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, এসআই(নিঃ) মোঃ খায়রুল আলম ও এএসআই(নিঃ) সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ এলাকায় নিয়মিত টহল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিলেন। এমতাবস্থায় মেহের ষ্টেশন থেকে আসামী মোঃ কাউছার হোসেন হাবিবকে ১১ পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ কাউছার হোসেন হাবিব (২৪) চাঁদপুর জেলার শাহরাস্তি থানার পশ্চিম সুয়াপাড়া গ্রামের তাড়ালিয়া পাটোয়ারী বাড়ির মো: আমির হোসেনের ছেলে।

 

ঘটনার পর তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-১৬, তারিখ- ২৪ ফেব্রুয়ারি, ২০২৬; জি আর নং-৩৮, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।

 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এর সাথে জড়িত অপর এক আসামি খবর পেয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।