ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রাজারগাঁওয়ের চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চাঁদপুর ট্রিবিউন
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পূর্ব রাজারগাঁও এলাকার চাঞ্চল্যকর হত্যামামলার এক আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করেছে পুলিশ।

হাজীগঞ্জ থানার মামলা নং-১৪, তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ধারা ১৪৩/১০৯/৩০২/৩৪ পেনাল কোড অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি মোঃ নাঈম হোসেন (পিতা: মোঃ ইউসুফ খাঁ, মাতা: ঝর্ণা বেগম, সাং- পূর্ব রাজারগাঁও, থানা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুর)কে গতকাল রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এএসআই (নি:) দিলীপ চন্দ্র দাস রাত্রীকালীন মোবাইল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।