ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল কালিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে নব নির্বাচিত সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা জানান

স্টাফ রিপোর্টার:
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইল এক আসনের বিএনপি মনোনীত নব নির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমকে শুভেচছা জানিয়েছে কালিয়া প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।

১৪ ফেব্রুয়ারী (শনিবার) সকাল সাড়ে ১০ টায় বিশ্বাস জাহাঙ্গীর আলমের নিজ বাড়ী কালিয়া উপজেলার খাশিয়াল গ্রামে গিয়ে এ শুভেচছা জানানো হয়। এ সময় কালিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ ও সাধারন সম্পাদক শেখ আজমল হোসেনসহ ক্লাবের ১৪/১৫ জন সাংবাদিক নব নির্বাচিত সাংসদকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সময় কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বাস আসজাদুর রহমান মিটুকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ ছাড়া সকাল থেকে নড়াইল এক আসনের বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা নব নির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা জানান।

দুরদুরান্ত থেকে আশা নেতাকর্মীদের জন্য নিজ বাড়িতে সকালের খাবারের ব্যাবস্থা করেন নব নির্বাচিত নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি, মোহনা টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি প্রধান, চাঁদপুর ট্রিবিউন মাল্টিমিডিয়ার প্রধান সম্পাদক, রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মার্কেটিং ডিরেক্টর,গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।