ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লুবনা আক্তার বৃষ্টি, শাহরাস্তি(চাঁদপুর)প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

শাহরাস্তি মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আইয়ুব খান সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম ১৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে শাহরাস্তি থানাধীন মেহের দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ দেবকরা এলাকার বানিয়ার দিঘীর পাড়ে “মায়ের দোয়া স্যানিটারী গ্যারেজ”-এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

এসময় মোঃ কাউছার আলম (৩৬) নামে এক ব্যক্তিকে তার নিজ হেফাজতে থাকা ০৪ (চার) পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। তিনি দেবকরা (ফকির বাড়ী), ৮নং ওয়ার্ড, মেহের দক্ষিণ ইউপি, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুরের বাসিন্দা।

এ ঘটনায় তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-১০, তারিখ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি., মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।