ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মতলবে ভবনে আগুন, তীব্র ধোঁয়ায় অসুস্থ শিক্ষার্থীসহ পাঁচজন

চাঁদপুর ট্রিবিউন
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মতলব সদর উপজেলার একটি দোতলা ভবনের নিচ তলায় থাকা গুদামঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে ছড়িয়ে পড়া তীব্র ধোঁয়ায় শিক্ষার্থীসহ অন্তত পাঁচজন অসুস্থ হয়ে খবর পাওয়া গেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বাজারের কাঠ বাজার এলাকায় গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

এতে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিরা হলেন- শিক্ষার্থী সঙ্গীতা (১৫), অন্তরা (১৫), রনি হাসান (১৩), ব্যবসায়ী লক্ষন (৩৫) ও একটি স্থানীয় একটি কোচিং সেন্টারের শিক্ষক পলাশ (৩২)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, দোতলা ভবনটির নিচ তলায় একটি গোডাউন ছিল। বুধবার সকালে সেই ভবন থেকে আগুনের সূত্রপাত। এসময় ভবনের দোতলায় থাকা একটি কোচিংয়ে ক্লাস করতে আসা শিক্ষার্থীসহ সেখানে থাকা আটকে পড়েন। পরে শিক্ষার্থীদের চিৎকার শুনে স্থানীয়দের সহযোগিতায় বাসার গ্রিল তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হয়। আগুনের তীব্র ধোঁয়ার কারণেই তারা অসুস্থ হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারের পরে তাদেরকে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে প্রাথমিক চিকিৎসা দেন এবং শিক্ষার্থী অন্তরাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

স্থানীয় উদ্ধরকারীরা জানান, আগুনের খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। দ্বিতীয় তলার ফ্লোর কাঠের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পড়তে আসা আগত শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে জানালার গ্রিল কেটে এলাকাবাসী উদ্ধার করেন।

ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মেহেদী হাসান তুহিন বলেন, নীচতলা গোডাউন থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, যাবতীয় সেফটি সরঞ্জামসহ কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল না। খবর পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। আগুন তীব্র ধোঁয়ার কারণে পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।