ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

চাঁদপুর ট্রিবিউন
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ধারণা করা হচ্ছে এই টাকার পরিমাণ অন্তত ৫০ লাখ।

 

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম। জব্দ টাকা মেশিনে গণনা করা হবে।

জাহিদুল ইসলাম বলেন, জেলা আমির বিমানবন্দরে পুলিশ হেফাজতে রয়েছেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, আনুমানিক ৫০ লাখ টাকা তার কাছে রয়েছে। কিছুক্ষণের মধ্যে গণমাধ্যম কর্মীদের সামনে টাকা গণনা করা হবে।এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

প্রসঙ্গত, আগামীবার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের আগের দিন বিপুল পরিমাণ টাকাসহ জেলা জামায়াতের শীর্ষ নেতার গ্রেফতার জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।