ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত

চাঁদপুর ট্রিবিউন
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের অংশগ্রহণে এ ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়।

ব্রিফিং সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান। এ সময় তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সর্বোচ্চ সততা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পুলিশ সুপার মহোদয় বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, ভোটারদের জন্য নিরাপদ ও ভীতিমুক্ত পরিবেশ সৃষ্টি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব।

তিনি আরও বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদস্যদের দ্রুত, দায়িত্বশীল ও আইনানুগ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখার আহ্বান জানান তিনি।

ব্রিফিং সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ সার্কেল মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল মোঃ জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার কচুয়া সার্কেল মোঃ আব্দুল হাই চৌধুরীসহ চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।