ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রুপসা উত্তর ইউনিয়নে জামায়াত প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর নির্বাচনি জনসভা

মো. নাঈম হোসেন পলোয়ান
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে রাজনৈতিক তৎপরতা ক্রমেই জোরালো হয়ে উঠছে। এ ধারাবাহিকতায় ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রুপসা উত্তর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত একটি নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রুপসা আহমাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। তিনি ১১ দলীয় ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
বক্তব্যে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, জনগণের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সেবামূলক রাজনীতির মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তাঁর অঙ্গীকার। তিনি ভোটারদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ ইউনুস হেলাল, সেক্রেটারি মোঃ শাখাওয়াত হোসেন, চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি শেখ মোঃ বেলায়েত হোসেন এবং বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি)-এর চাঁদপুর জেলা আহ্বায়ক মোঃ মাহবুবুর রহমান।

জনসভায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।