ঢাকাবৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে দ্রব‍্যমূল‍্য নিয়ন্ত্রণে রাখতে টাক্সফোর্সের ভ্রাম‍্যমান অভিযান পরিচালিত

ফরিদগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৪ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা সদরের ফরিদগঞ্জ বাজারে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার নেতৃত্বে বৃহস্পতিবার(২৪ অক্টোবর) সকালে বাজার মনিটরিং কার্যে বিশেষ টাস্কফোর্সের ভ্রাম‍্যমান অভিযান পরিচালিত হয়েছে।

এসময় নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি না করায় এক কাঁচা মালের আড়তদারকে ১০ হাজার টাকা, পোল্ট্রি ও ডিম ব্যবসায়ী দুই জনকে ৪ হাজার টাকা জরমানা প্রদান ও আদায় করা হয়।

এসময় কয়েকজন সবজি ব্যবসায়ীকে ও মুদি দোকানিকে মূল্যতালিকা না প্রদর্শন করায় সতর্ক করা হয়। এছাড়া কয়েকজন সবজি ও মাংস বিক্রেতাকেও মূল‍্য তালিকা না লাগানোর জন‍্য সতর্ক করা হয়।

টাস্কফোর্সের সদস‍্যগণের মধ‍্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ এম আর জাহিদ হাসান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সুমন ভৌমিক, পিআইও মিল্টন দস্তিদার, ওসিএলএসডি জামাল হোসেন প্রমুখ। ফরিদগঞ্জ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করতে তাদেরকে সহযোগিতা করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।