ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ৪ জন আটক, ইয়াবাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

স্টাফ রিপোর্টার:
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

গোপন তথ্যের ভিত্তিতে মাদারীপুরে সেনাবাহিনীর একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ইয়াবাসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার এবং চারজনকে আটক করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মাদারীপুর স্টেডিয়াম আর্মি ক্যাম্প থেকে পরিচালিত এ অভিযানে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনী।

অভিযানে নেতৃত্ব দেন মেজর মেরাজ আল মামুন, ক্যাপ্টেন শাফিন সারোয়ার ও ক্যাপ্টেন মোনায়েম সারজিল। অভিযানে মাদারীপুরের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও চোর চক্রের চার সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার আমিরাবাদ এলাকার মো. তাজুল বেপারীর ছেলে মো. দীপু বেপারী,
পূর্ব রাস্তির গ্রামের জাকির খানের ছেলে মো. সাগর খান,
লক্ষীগঞ্জ গ্রামের আইয়ুব আলী সরদারের ছেলে মো. ফোরকান সরদার এবং হাজরাপুর গ্রামের মো. টুকু খানের ছেলে মো. রানা খান।

এ সময় আটককৃতদের কাছ থেকে ৫৩০ পিস ইয়াবাসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, ১টি মেটাল ডিটেক্টর, ২টি বাইনোকুলার, ১টি ক্যানন ক্যামেরা, ২৫টি টর্চলাইট, ৩টি অটোমেটিক চাকু, ২টি চাপাতি, ১টি কুড়াল, ১টি টেলিফোন সেট, ৪টি ট্যাব, ১১টি বাটন ফোন, ১টি হাত দা, ৫টি ড্রিল মেশিন, ২১টি ঘড়ি, ১টি সিসি ক্যামেরা, ১৪টি ইয়ারফোন, ২টি হাতুড়ি ও ৪টি সাউন্ড বক্স।
সেনাবাহিনী জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।