ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ধানের শীষে ভোট দিয়ে ১৭ বছরের বঞ্চনার অবসান ঘটান: লায়ন হারুনুর রশিদ

চাঁদপুর ট্রিবিউন
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, ধানের শীষে ভোট দিয়েই ১৭ বছরের দীর্ঘ বঞ্চনা, অনিয়ম ও গণতন্ত্রহীনতার অবসান ঘটাতে হবে। তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ধরে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। এবার সেই অন্যায়ের জবাব দেওয়ার সময় এসেছে।”

তিনি বলেন, এবারের নির্বাচন জনগণের জন্য শুধু একটি ভোট নয়, এটি অধিকার পুনরুদ্ধারের লড়াই। জনগণকে ভয় দেখিয়ে, চাপ সৃষ্টি করে তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। ধানের শীষে ভোট মানেই জনগণের শক্তির বিজয়।”

লায়ন মো. হারুনুর রশিদ আরও বলেন, “ধানের শীষ কোনো ব্যক্তি বা দলের একক প্রতীক নয়; এটি নির্যাতিত, বঞ্চিত ও অবহেলিত মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। ফরিদগঞ্জের মানুষ এবার ঐক্যবদ্ধভাবে রায় দিলে গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে।”

তিনি সকল ভোটারদের উদ্দেশে বলেন, “কোনো ভয় নয়, কোনো প্রলোভন নয়—সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান, ধানের শীষে ভোট দিন এবং দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটান।১২ ই ফেব্রুয়ারি সারা দিন ধানের শীষ ভোট দিন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।