গাইবান্ধা জেলায় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস) হিসেবে যোগদান করেছেন প্রনব দাস।
রবিবার (১ফেব্রুয়ারি) গাইবান্ধা জেলার পুলিশ সুপার কার্যালয়ে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস) প্রনব দাস এর যোগদান উপলক্ষ্যে তাকে ফুলেল শুভেচ্ছা জানান, পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন।
নবাগত সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস)-কে পেশাদারিত্ব, আন্তরিকতা,সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার। এসময় উপস্থিত ছিলেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মোঃ শরীফ আল রাজীব।
এছাড়াও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
