ঢাকাবৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ চিলড্রেন একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

হাজীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ২৯, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ চিলড্রেন একাডেমীর আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী যারিন তুবা রিদা এবং গীতা পাঠ করেন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বর্ণিতা সাহা। ধর্মীয় সম্প্রীতির এই সুন্দর উপস্থাপনা উপস্থিত সবার মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় কবিতা আবৃত্তি করেন উপাধ্যক্ষ রাশিদা বেগম।
হাজীগঞ্জ চিলড্রেন একাডেমীর কার্যকরী সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইবনে আল জায়েদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও সহনশীলতা গড়ে তোলে।

তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হয়।

স্বাগত বক্তব্য দেন হাজীগঞ্জ চিলড্রেন একাডেমীর অধ্যক্ষ উত্তম কুমার সূত্রধর।

এছাড়াও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক আবদুল্লাহ আল মেহমুদ, ক্রীড়া, সাংস্কৃতিক, জনসংযোগ ও ডিজিটাল নেটওয়ার্কিং পরিচালক অভিজিৎ সাহা অভি এবং শিক্ষা পরিচালক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মোঃ কাউছার আলম, শারমিন আক্তার ও মোঃ মহিন উদ্দিন মজুমদার। তাদের সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনায় পুরো আয়োজন আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালকবৃন্দ— শিক্ষা পরিচালক শ্যামল কৃষ্ণ ধর, অর্থ ও ক্রয় পরিচালক শ্যামল চন্দ্র সাহা, পরিচালক বাবুল সাহা, অর্থ ও ক্রয় পরিচালক মোহাম্মদ সেলিম ভূঞা, পরিচালক মেহেদী হাসান ফিরোজ, পরিচালক রতন চন্দ্র ভৌমিক, পরিচালক সঞ্জয় কুমার লোধ, পরিচালক খালেদুর রহমান বাবু, পরিচালক আবদুল্লাহ আল মামুন সবুজ, পরিচালক আবদুল আল আমিন বাদল এবং পরিচালক শিমুল কুমার সাহা।

অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়। বিশেষ আকর্ষণ ছিল—প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য অংশগ্রহণমূলক পুরস্কার, যা শিশুদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ সৃষ্টি করে।

শত শত শিক্ষার্থী ও বিপুল সংখ্যক অভিভাবকের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। আনন্দ, হাসি ও উচ্ছ্বাসে ভরা এই আয়োজনের মধ্য দিয়ে হাজীগঞ্জ চিলড্রেন একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ২০১৫ শিক্ষাবর্ষে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সেঁজুতি তাসনিয়া তাহিয়া এবং ২০১৭ শিক্ষাবর্ষে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুপারিশকৃত শিক্ষার্থী ওমর বিন আব্দুল্লাহ রাফিকে সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সক্রিয় ভূমিকা পালন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।