ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর-৫ আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিঃ মমিনুল হকের গণসংযোগ ও পথসভা

সিদ্দিকুর রহমান নয়ন
জানুয়ারি ২৮, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিঃ মমিনুল হক ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।

শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ও দক্ষিন ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে। গণসংযোগের সময় তাদের খোঁজখবর নেন এবং দোয়া কামনা করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

গণসংযোগ চলাকালে একাধিক পথসভায় বক্তব্যে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, “দেশের মানুষ আজ ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে বিএনপির বিকল্প নেই। আমি নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তির সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত করব।

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নে বাস্তবসম্মত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এবং সাধারণ মানুষের সমস্যা সরাসরি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

পথসভায় উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা বলেন, ইঞ্জিনিয়ার মমিনুল হক একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তার গণসংযোগে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে এই আসনে বিএনপির অবস্থান দিন দিন শক্তিশালী হচ্ছে।

গণসংযোগ ও পথ সভায় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, উপজেলা যুবদলের সভাপতি আলী আজগর মিয়াজী, সেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ সিকদার, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাস, দুবাই শাহরাস্তিস্থ সারজা শাখা বিএনপি সভাপতি ও সাবেক ছাত্রনেতা শরীফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজীসহ উপজেলা, ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

গণসংযোগ ও পথসভা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।