ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা মহানগর কৃষকদলের যুগ্ন আহবায়ক রাসেল পাটওয়ারীকে সংবর্ধনা দিলেন রাজারগাঁও ইউনিয়ন বিএনপির পরিবার

হাজীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ২৫, ২০২৬ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁওয়ের কৃতি সন্তান মোঃ রাসেল পাটোয়ারী ঢাকা দক্ষিণ মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম আহবায়ক বেগম খালেদা জিয়া সৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সম্মানিত সদস্য নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দিলেন রাজারগাঁও ইউনিয়ন বিএনপি, কৃষকদল, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

গত ২৪ জানুয়ারী রাজারগাঁও ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের আঞ্চলিক কার্যালয় সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নেতাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ছালামত খানের সভাপতিত্বে ও ছাত্র নেতা মোঃ সিয়ামের পরচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান নেছার, রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান ঢালী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ ফজলুল করিম, চাঁদপুর সদর শাহমাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক  দলের আহবায়ক মোঃ নুরুল ইসলাম, চাঁদপুর সরকারি কলেজের ছাত্র দলের নেতা মোঃ আল আমিন মুন্সি, রাজারগাঁও ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ ইউনুস খান, সাধারণ সম্পাদক মোঃ হারিছ খান। ইউনিয়ন বিএনপি,কৃষকদল, যুবদল,ছাত্রদল ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।