ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ ১ নং রাজারগাঁও ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত

হাজীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নম্বর রাজারগাঁও ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের রাজারগাঁও বাজারে দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,রাজারগাঁও ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান। সভা পরিচালনা করেন,রাজারগাঁও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ ফজলুল করিম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন,হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ মনিরুজামান মনির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী, উপজেলা বিএনপি’র নব গঠিত যুগ্ন-আহবায়ক মোঃ কামরুজামান নেছার।

এসময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র নবগঠিত কমিটির সদস্য ও ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান ঢালী,উপজেলা বিএনপি’র নবগঠিত কমিটির সদস্য মোঃ আলী জিন্নাহ, ইউনিয়ন বিএনপি’র যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ বিল্লাল খান,ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম কাজী মামুন, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ আল আমিন ভূঁইয়া, সহ-সভাপতি মোঃ এমরান হোসেন,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন-আহবায়ক মোঃ নকিব হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ইউনুছ খাঁন,সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারেছ আহম্মেদ খাঁন,যুবনেতা মোঃ আরিফ খাঁন,ছাব্বির খাঁন,মোঃ আলম খাঁন, মোঃ জুয়েল, মোঃ শাহাদাত,ছাত্রনেতা মোঃ আনোয়ার, মোঃ রায়হান, মোঃ রবিউল আউয়াল।

কর্মী সভায় রাজারগাঁও ইউনিয়ন বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।