ঢাকাবৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগ নিষিদ্ধের খবরে চাঁদপুরে ছাত্র-জনতার উল্লাস

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৪, ২০২৪ ৬:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ছাত্রলীগ নিষিদ্ধের ঘোষনায় চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র- জনতা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।

 

২৩ অক্টোবর বুধবার রাত সাড়ে ১০ টায় চাঁদপুর শহরের বাসস্ট্যান্ট এলাকার বিভিন্নস্থানে পথচারী, ব্যবসায়ী ও সাধারন মানুষের মাঝে এই মিষ্টি বিতরণ করা হয়।

ছাত্রলীগ নিষিদ্ধের ঘোষনা শুনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আনন্দ মিছিলে চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল একাত্বতা পোষণ করে ছাত্র জনতা ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করে আনন্দ মিছিলে অংশ গ্রহণ করেন।
এসময় তারা ছাত্রলীগের বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডের বিরুদ্ধে শ্লোগান তুলে ধরেন। আনন্দ মিছিলটি

প্রসঙ্গত, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপন জারিতে ২৩ অক্টোবর বুধবার ছাত্রলীগ সংগঠন নিষিদ্ধ করা হয়। তারই প্রেক্ষিতে এই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন চাঁদপুরের বৈষম্য বিরোধী ছাত্র জনতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।