ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে সদর ইউনিয়ন ও পৌরসভায় ধানের শীষের নির্বাচনীয় পথসভা অনুষ্ঠিত

হাজীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৬ ২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

“সবার আগে বাংলাদেশ “-এই আদর্শিক শ্লোগানকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণার প্রথম দিনে নির্বাচন আচরণবিধি মেনে ৫ নং সদর ইউনিয়নে পৃথক-পৃথক ১১ টি এবং পৌর সভার ৬ টি সভায় বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকাল থেকে রাত পর্যন্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রতীকের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক।

তিনি বলেন,বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনারা একটা পরিবর্তন চান। কাজে বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের জীবনমান উন্নত হবে। শান্তিতে বসবাসের জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করব। আপনাদের সামনে থেকে পুলিশ আগেরমত স্বামী,ভাই,বাবাকে নিয়ে যাবে না। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের বিভিন্ন ভাতার পাশাপাশি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। স্বল্প পুঁজিতে বিনা সুদে কর্মমুখী ব্যবস্থা করা হবে। মাদক, ইভটিজিং রোধে নজরদারি বাড়াতে হবে। দোয়া-মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
ও তারেক রহমান এবং আরাফাত রহমান কোকা সহ দেশের সকল শহীদ ও প্রয়াত দলীয় নেতাকর্মীদের আত্মার মাগফেরাত,অসুস্থদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী,চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য মিজানুর রহমান লিটন,সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি
আলহাজ্ব ইমাম হোসেন,উপজেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মনির ও সদস্য সচিব এম.এ রহিম পাটওয়ারী,হাজীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য খালেদ মাহমুদ মিঠু মুন্সী,ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আনিসুর রহমান কানু, টেলিকনপারেন্সে বক্তব্য রাখেন, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মামুনুর রহমান মজুমদার,ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপন,কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি দিপু পাটওয়ারী।
প্রথমে কাজিরগাঁও বটতলায় দোয়া এবং মোনাজাতের মধ্য দিয়ে নির্বাচনের পথসভা অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সম্মানিত সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদার। এতে উপজেলা বিএনপি’র নব গঠিত কমিটির সদস্য মোঃ ফারুকুল ইসলাম কিরণ এর সভাপতিত্বে ও সঞ্চালনা করেন,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন গাজী ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক মোঃ শরীফ গাজী। উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক ফারুক হোসেন প্রধানীয়ার
সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন,
১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ মোস্তফা প্রধানিয়া,দপ্তর সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আবুল বাসার,সাধারণ সম্পাদক মোঃ রুমন কাজী।
সুহিলপুর বাজার বালুর মাঠে সভাপতিত্ব করেন,বিএনপি’র নেতা সোলাইমান প্রধানিয়া। বাড্ডা পথ সভায় সভাপতিত্ব করেন ৫ নং সদর ইউনিয়ন কৃষক দলের সম্ভাব্য সাধারন সম্পাদক প্রার্থী মমিন হোসেন প্রধানীয়া।
বাড্ডা পথ সভায় বক্তব্য রাখেন,আব্দুল হাই পাটওয়ারী ও সাবেক প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন।
যৌথভাবে সঞ্চালন করেন,ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান শামীম ও খাজা মহিন উদ্দিন। খাকবাড়িয়া পথ সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,বিএনপি নেতা খুরশিদ সালমান এবং সঞ্চালন করেন,আলী হোসেন সুমন। সুহিলপুর পশ্চিম পাড়া ঈদগাহ ময়দানে পথসভায় সঞ্চালন করেন,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক সাখাওয়াত হোসেন। সভাপতিত্ব করেন শামসুল হক গাজী। বাউড়া পথসভায় সভাপতিত্ব করেন,আবুল কালাম বেপারী এবং যৌথভাবে সঞ্চালন করেন,সাবেক ছাত্রনেতা আকরাম হোসেন এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তৈয়ব আলী।
দোয়ালিয়া পথসভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,হাজী আব্দুর রব আখন্দ এবং সভাপতিত্ব করেন,সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক। সুদিয়া পথসভায় সভাপতিত্ব করেন,মোহাম্মদ শাহজাহান মজুমদার এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,উপজেলা মৎস্যজীবি দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলী এবং পরিচালনা করেন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি সৈয়দ মোঃ মোজাম্মেল হোসেন শাহীন।
সুবিদপুর পথসভায় সভাপতিত্ব করেন,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল সরদার ও পরিচালনা করেন, উপজেলা যুবদলের নব গঠিত কমিটির যুগ্ন-আহবায়ক মোঃ জুলহাস চৌধুরী।
কৈয়ারপুল পথসভায় সভাপতিত্ব করেন,মিজানুর রহমান তালুকদার এবং সঞ্চালন করেন,উপজেলা বিএনপির আহবায় কমিটির সদস্য আবু জাফর পাঠান।
হাজীগঞ্জ পৌর ১ ও ২ নং ওয়ার্ড পথসভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব সরোয়ার হোসেন বুলু এবং যৌথভাবে সঞ্চালন করেন জাহাঙ্গীর বেপারী এবং আমির হোসেন। বক্তব্য রাখেন ২ নং বাকিলা ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
৩ নং ওয়ার্ড পথসভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট ওমর ফারুক টিটু এবং মোঃ সেলিম মিয়া। খাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,হাজীগঞ্জ উপজেলা যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক হুমায়ুন কবির সুৃমন।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী এবং সঞ্চালন করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শাবু। বক্তব্য রাখেন, হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু।
হাজীগঞ্জ বাজার বিজনেস পার্ক পার্টি সেন্টারে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ড.মোঃ আলমগীর কবির পাটওয়ারী এবং সঞ্চালন করেন,বিএনপি নেতা কবির হোসেন।
বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ আবুল বাশার অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোবারক হোসেন মিয়াজী,যুবনেতা ফরহাদ মজুমদার,মাহবুব আলম খোকন,পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান,উপজেলা মৎসজীবী দলের সভাপতি ইমাম হোসেন,নবগঠিত পৌর যুবদলের আহবায়ক কমিটির আহবায়ক মোঃ রাসেল হোসেন খাঁন,সদ্য নবগঠিত পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব নাজমূল হাসান রাজন,সিনিয়র যুগ্ম-আহবায়ক মাহফুজুর রহমান রবিন,যুগ্ম-আহবায়ক মোঃ জহির আহমেদ জহির,পৌর শ্রমিক দলের আহবায়ক রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক সোহেল রানা,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এসএম ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আবু ইউসুফ পাটওয়ারী,সদস্য সচিব দ্বীন ইসলাম টগর,পৌর ছাত্রদলের সাবেক ষুগ্ম-আহবায়ক ফরহাদ মামুন সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন এবং ওয়াড বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।