ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হযরত শাহরাস্তি বোগদাদী (র:) ওরশ মোবারক

Link Copied!

হযরত শাহারাস্তি বাগদাদী (র:) এর ওরশ মোবারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ,ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী এনডিসি।

তিনি তার বক্তব্যে বলেন সারা পৃথিবীতে ইসলাম ধর্ম প্রচারের ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন তাদের মধ্যে হযরত শাহাজালাল (র:)এর নেতৃত্বে ৩৬০ জন আল্লাহর অলিরা সারা বাংলাদেশে ছড়িয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন।
তাদের মধ্যে একজন ইরাকের বাগদাদী থেকে এসেছেন হযরত শাহরাস্তি বোগদাদী (র:) ।

তিনি শাহরাস্তি এসে ধন্য করেছেন যার পরবর্তীতে তার শাহরাস্তি উপজেলার নামকরণ করা হয়েছে।

প্রতিটি মুসলমানকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তা’আলা আনহুর যে শাসন ব্যবস্থা মেনে চলা উচিত ।সারা পৃথিবীতে এখনো হযরত ওমর ফারুকের শাসন ব্যবস্থাকে পেছনে ফেলে যেতে পারেনি কোন দেশ।

দেশের আর্থসামাজিক উন্নয়নে মানুষের কল্যাণে, স্বচ্ছতা, আন্তরিকতা, সততার মাধ্যমে সবাইকে ভালো কাজ করার উদাত্ত আহ্বান জানান ।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার তার বক্তব্যে বলেন – চাঁদপুর জেলার মানুষ অত্যন্ত আন্তরিক স্বল্প সময়ের মধ্যে তা আমি দেখতে পেয়েছি।
তিনিও তার বক্তব্যে মুসলমান শব্দের অর্থ সহ হযরত ওমর ফারুক (রাঃ) এর শাসন ব্যবস্থার কথাও তার বক্তব্যে তুলে ধরেন।

এইসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শাহাজান, শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ (ওসি )মীর মোঃ মাহবুব,  রেজাউল করিম রাজুর সভাপতিত্বে – শাহ মোঃ সাইফুল ইসলাম রিপনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ওরশ কমিটির সহ-সভাপতি সৈয়দ জিলান মিয়া, সাধারণ সম্পাদক সেকান্দার মিয়া, সৈয়দ ইমাম হাছান সুমন,মোঃ নাসির আহমেদ ,ওলামা কমিটির সদস্য সৈয়দ মাসুদ হাছান মাইনু,খাদেম পরিবারের সদস্য শাহ্ মোঃ এহতেশামুল হক সজিব।

ওরশ মাহফিলে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেমরা বক্তব্য রাখেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।