চাঁদপুরের মতলব -ঢাকা সড়কের যাত্রীবাহী বাসে বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
অভিযানে ৪ টি বাস, ২ টি মোটরসাইকেল চালককে ৩২ হাজার ৫’শ টাকা জরিমানা এবং রেজিষ্ট্রেশন ও লাইসেন্স না থাকায় একটি ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা।
যাত্রীবাহী বাসে অদক্ষ চালক ও ফিটনেস বিহীন হওয়ায় সড়ক পরিবহন আইন ২০১৮ ধারায় মতলব-ঢাকা সড়কে চলাচলকারী জৈনপুর পরিবহনের ৪ টি বাস ও দুটি মোটরসাইকেল চালককে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত কয়েকমাসে এ সড়কে একাধিক বাস দুর্ঘটনা প্রাণহানির ঘটনাও ঘটেছে। ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ অদক্ষ চালক ও ফিটনেস বিহীন গাড়ীর কারনে প্রতিনিয়ত এ দুর্ঘটনা ঘটছে।
সহকারী কমিশনার (ভুমি) মুমতাহিনা পৃথুলা বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা কমানো এবং চালক ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামী দিনগুলোতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
