ঢাকাবুধবার , ২১ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ডে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

হাজীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২৬ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বুধবার (২১ জানুয়ারী) বিকালে এনায়েতপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক কে বিজয়ী করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ মিজানুর রহমান পলাশ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ ইয়াছিন কাজী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সদ্য নবগঠিত পৌর যুবদলের  আহবায়ক কমিটির আহবায়ক মোঃ মারুফ খাঁন রাসেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সদ্য নবগঠিত পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব নাজমূল হাসান রাজন,সিনিয়র যুগ্ম-আহবায়ক মাহফুজুর রহমান রবিন,যুগ্ম-আহবায়ক মোঃ জহির আহমেদ জহির,যুগ্ম-আহবায়ক মোঃ রোমান গাজী,পৌর যুবদলের সাবেক যুগ্ন-আহবায়ক মোঃ মনির হোসেন খন্দকার।

সার্বিক সহযোগিতায় ছিলেন,শাহ পরান,খন্দকার,সাগর,লিটন,কাউছার,সোহেল প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন,ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ,যুবদলের নেতৃবৃন্দ,ছাত্রদল এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।