ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে দ্বাদশগ্রাম ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত 

হাজীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১৮, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১২ নম্বর দ্বাদশগ্রাম ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের চেঙ্গাতলী বাজার মাঠে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্বাদশগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো.কামাল হোসেন। সভা পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন হাজীগঞ্জ উপজেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির সুমন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দ্বাদশগ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিসুজ্জামান মাস্টার,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন প্রধানীয়া,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন বাবুল এবং বিএনপি নেতা মিজানুর রহমান কমল।

এ ছাড়া সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব মোস্তফা কামাল সুমন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শুকুরুল আলম ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক মো. জুলহাস চৌধুরী ও মো. শাহিদুল ইসলাম শাহেদ। উপস্থিত ছিলেন কালচোঁ উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মানিক মেম্বার,সদর (পশ্চিম) ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মিলন হোসেন (নিরব) এবং রাজারগাঁও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম কাজী মামুনসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

কর্মী সভায় দ্বাদশগ্রাম ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। সভায় বক্তারা যুবদলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।