হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারী) পাতানিশা খাঁন বাড়ি ঈদগাঁও মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের নব গঠিত কমিটির আহ্বায়ক হুমায়ূন কবির সুমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র নব গঠিত কমিটির যুগ্ন-আহবায়ক মোশারফ হোসেন স্বপন,নব গঠিত কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন লিটন, ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ কুদ্দুস মুন্সী,উপজেলা বিএনপি’র নব গঠিত কমিটির সদস্য সাবেক মেম্বার মোঃ আলমগীর হোসেন মিয়াজী,মোঃ মাসুদ আলম খাঁন,উপজেলা যুবদলের নব গঠিত কমিটির সদস্য সচিব মোস্তফা কামাল সুমন,উপজেলা যুবদলের নব গঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শুক্কুর আলম বেপারী,যুগ্ম আহ্বায়ক জুলহাস চৌধুরী,মোঃ শাহিদুর ইসলাম শাহিদ।
১১ নং পশ্চিম হাটিলা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মনির হোসেন মৃধা এর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন খাঁন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,১১ নং ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ রুবেল মোল্লা, ৫ নং সদর (পশ্চিম) ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ মিলন হোসেন (নিরব), ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ,ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ,ইউনিয়ন ছাত্রদল এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।
