ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর ট্রিবিউনের প্রধান সম্পাদকের বড় বোন ইন্তেকাল

প্রেস বিজ্ঞপ্তি:
জানুয়ারি ১১, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর ট্রিবিউনের প্রধান সম্পাদক ও রোটারিয়ান জাহাঙ্গীর আলম হৃদয়–এর বড় বোন মনজুমা আক্তার বেবি (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি চট্টগ্রামের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় লাইফ সাপোর্টে এইচডিইউ (HDU) ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং প্রয়োজন অনুযায়ী রক্ত প্রদান করা হয়।
তার মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

চাঁদপুর ট্রিবিউনের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করেন আমিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।