ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী ব্যবসায়ীর মৃত্যু

চাঁদপুর ট্রিবিউন
জানুয়ারি ৮, ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় মুজিব মাল (৪২) নামে বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮জানুয়ারি) দুপুরে চাঁদপুর-রায়পুর সড়কের সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুজিব মাল ইউনিয়নের সোবহানপুর গ্রামের মাল বাড়ির মুনাফ মালের ছেলে। পেশায় তিনি ক্ষুদ্র ব্যবসায়ী এবং দুই পুত্র এবং এক কন্যা সন্তানের জনক।

মুজিব মালের চাচাত ভাই মানিক মাল বলেন, ঘটনার সময় তিনি পারিবারিক কাজ শেষে বাগড়া বাজার থেকে সাইকেলে বাড়িতে ফিরছিলেন। ওই সময় পিছন দিক থেকে আসা মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি সড়কে লুটিয়ে পড়েন। ঘটনাস্থল থেকে লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমান বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ওই ব্যক্তির সুরতহাল তৈরি হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।