ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্র ঠেকিয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী কর্মচারীর কানের দুল ও মোবাইল ছিনতাই 

চাঁদপুর ট্রিবিউন
জানুয়ারি ৬, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কচুয়ায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী কর্মচারীর স্বর্ণের কানের দুল ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার ৬নং কচুয়া উত্তর ইউনিয়ন নোয়াগাঁও লতিফপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভোক্তভোগী কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী বাবুর্চি শিরিনা আক্তার প্রতিদিনের ন্যায় তাঁর কর্মস্থলে যাওয়ার সময় সকালে বাড়ির পাশের রাস্তায় পৌঁছার সাথে সাথেই পূর্বে থেকে উতপেতে থাকা ছিনতাইকারী দল মোটরসাইকেল যোগে দেশীয় অস্ত্র ঠেকিয়ে মোবাইল ও কানের দুল ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিষয়টি প্রশাসনের নিকট অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন বলেন, আমরা এধরণের কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।