ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: তিন ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর ট্রিবিউন
জানুয়ারি ৫, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।

সোমবার (৫ জানুয়ারি) দুপুর পর্যন্ত হাজীগঞ্জ সদর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।
অভিযানকালে বিক্রয় রশিদ না থাকা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়ায়—
মেসার্স মডার্ন স্যানিটারি’কে ৫ হাজার টাকা,
ডিএন এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা,
আইগ্যাস গ্যাসকে ৫ হাজার টাকা
মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান বলেন, ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনোভাবেই পণ্য বিক্রি করতে দেওয়া হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।