ঢাকাশনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের সৃষ্টি : ইঞ্জি: মমিন

শাহরাস্তি প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তিতে চাঁদাবাজ, অবৈধ দখল, মাদক, সন্ত্রাস বন্ধে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে শাহরাস্তি উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির উদ্যোগে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের (দোয়াভাঙ্গা) শাহরাস্তি গেইট এলাকায় আলামিন শপিং কমপ্লেক্সের সম্মুখে এটি অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক কারা নির্যাতিত নেতা মো: আলী আজগর মিয়াজির সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি হাজীগঞ্জ শাহরাস্তি বিএনপির সমন্বয়ক লায়ন ইঞ্জিঃ মমিনুল হক।

তিনি বক্তব্যে বলেন, দেশে একটি ঐতিহাসিক বিপ্লব সংঘটিত হয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এটি সম্ভব হয়েছে, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সহ-সাধারণ মানুষের জীবনের বিনিময়ে। এই বিজয়কে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। যেখানে থাকবে না হানাহানি, রাজনৈতিক প্রতিহিংসা, ধর্ম বর্ণের বৈষম্য। পৃথিবীর যত দেশ উন্নত হয়েছে সব দেশেই বৈষম্য দূর করে সাম্যের ভিত্তিতে উন্নয়নের শিখরে পৌঁছেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (ভারপ্রাপ্ত) চেয়ারপারসন তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে এ স্বপ্ন দেখছেন। ওই স্বপ্ন বাস্তবায়নে হাজীগঞ্জ শাহরাস্তি নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, অবৈধ দখল, মাদক, সন্ত্রাস বন্ধ করতে হবে। যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের পরিপন্থী।

এ সময় তিনি সাবেক সরকারের নেতৃবৃন্দর সমালোচনা করে বলেন তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেজন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে।

আমরা কিছুদিন পূর্বে শাহরাস্তি হাজীগঞ্জে বানভাসি মানুষের পাশে সামান্য ত্রাণ সামগ্রী উপহার দিয়েছি।

তিনি বিএনপি’র দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কেউ কোথাও অরাজকতা সৃষ্টি করবেন না। এই দেশ সকল ধর্ম বর্ণ গোষ্ঠী ভেদে সকলের দেশ। এখানে সকল দল এবং মতের মানুষের সমান অধিকার বিরাজমান থাকবে। আপনারা কোন দলের লোকজনের প্রতি অবিচার করবেন না। যদি কেউ এমন সাহস দেখায় তাহলে বিষয়টি তাকে জানিয়ে দেওয়ার অনুরোধ করেন। তিনি এও বলেন এই উদার মানসিকতার রাজনীতির জন্যই বিএনপি অন্যদের চেয়ে ভিন্ন। পরিশেষে তিনি দলীয় নেতৃবৃন্দ উপস্থিত কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।

এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম পাটওয়ারী লিটন,কেন্দ্রীয়  ছাত্রদলের যুগ্ন সম্পাদক শাহরিয়ার হক মজুমদার শিমুল, নুরে আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, উপজেলা বিএনপি সহ সভাপতি আবু ইউছুফ পাটওয়ারী রুপম, অধ্যাপক মোজাহের হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।