ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

যত বেশি খেলাধুলার আয়োজন হবে ততো বেশি মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব হবে: রোটা: জাহাঙ্গীর আলম হৃদয়

লুবনা আক্তার বৃষ্টি
জানুয়ারি ৩, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তি প্রিমিয়ার লিগ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তির প্রেসক্লাবের সহ-সভাপতি এবং সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মার্কেটিং ডিরেক্টর গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় তার বক্তব্যে বলেন শাহরাস্তি ক্রিকেট একাডেমী আয়োজিত এসপিএল সিজন থ্রির কারণে খেলাধুলার মনোযোগী হচ্ছে যুবসমাজ। মাদক মুক্ত সমাজ গড়তে হলে ,যত বেশি খেলাধুলা হবে, তত বেশি সমাজে অপরাধ প্রবণতা কমে যাবে।

শাহরাস্তি ক্রিকেট একাডেমি আয়োজিত এসপিএল সিজন থ্রির স্বপ্নদ্রষ্টা সাদ্দাম হোসেন মিঠুকে ধন্যবাদ জানাচ্ছি এমন আয়োজন এর জন্য। সাদ্দাম হোসেন মিঠুকে আপনারা সবাই দেশ থেকে শুরু করে প্রবাসে যারা আছেন তারাও সহযোগিতা করা প্রয়োজন।

প্রধান অতিথি তার বক্তব্যে  ধন্যবাদ জানান সৌদি আরব রিয়াদ সানসিটি পলিক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন সহ প্রতিষ্ঠানের সবাইকে টাইটেল স্পন্সর হিসেবে এসপিএল সিজন থ্রির পাশে থাকার জন্য।

বিশেষ ধন্যবাদ জানান সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের সভাপতি, সৌদি আরব চাঁদপুর জেলা বিএনপির সভাপতি, শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাসকে। টপ ব্রুস্টেড এর পরিচালক রবিউল হাসান রবি সহ সবাইকে।

শাহরাস্তি ক্রিকেট একাডেমি আয়োজিত ২ জানুয়ারি খেলায় দুটি দল অংশগ্রহণ করে. খেলায় ঢাকা সুনামি-  চাঁদপুর কিংসকে হারিয়ে জয়লাভ করে।
ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেওয়া হয় ক্রিকেটারদের হাতে।

অনুষ্ঠানের প্রধান অতিথি রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় কে শাহরাস্তি ক্রিকেট একাডেমি ও এসপিএল এর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি সূচিপাড়া উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, চাঁদপুর জেলার কৃতি সন্তান ক্রিকেট সংগঠক মারজুক সুজন, শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।