ঢাকাশুক্রবার , ২ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কচুয়ার যুবক’সহ নিহত দুই বন্ধু

চাঁদপুর ট্রিবিউন
জানুয়ারি ২, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বন্ধুকে নিয়ে শীতের সকালে সাভার থেকে মোটরসাইকেল যোগে মানিকগঞ্জে খেজুরের রস খেতে গিয়ে পথিমধ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ২ যুবক। নিহত মাহমুদুল হাসান মিরাজ (১৯) চাঁদপুরের কচুয়ার প্রসন্নকাপ গ্রামের জাফর আহমেদ এর পুত্র ও মোটর সাইকেল চালক জিসান (১৯)।

শুক্রবার ভোরে মানিকগঞ্জ সড়কে এ দূর্ঘটনা ঘটে বলে নিহত মিরাজের চাচাত ভাই রনি জানান।

স্থানীয় এলাকা সূত্রে জানা গেছে, মিরাজ এর বাবা সাভার এলাকায় একটি ফ্যাক্টরিতে চাকুরীর সুবাদে সাভারেই বসবাস করতেন। কিছুদিন পর মিরাজ জাপানে যাওয়ার কথা ছিল।

কিন্তু মর্মান্তিক দুর্ঘটানায় তার পরিবারের স্বপ্ন শেষ হয়ে গেল। মাহমুদুল হাসান মিরাজের মৃত্যুর সংবাদে তার গ্রামের বাড়ির কচুয়ার প্রসন্নকাপ গ্রামে শোকের ছায়া নেমে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।