ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার মহাপ্রয়াণ: চাঁদপুরে শোক বইতে স্বাক্ষরসহ নানা কর্মসূচি

চাঁদপুর ট্রিবিউন
ডিসেম্বর ৩০, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুর জেলা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যু সম্পর্কে খবর পাওয়া মাত্রই জেলা বিএনপি কার্যালয় এবং সর্বস্তরের মানুষের মধ্যে শোকাহত ভারি আবহ সৃষ্টি হয়েছে। কোথাও কোনো রাজনৈতিক উত্তেজনা নেই; আছে শুধুই স্মৃতিচারণ, দীর্ঘশ্বাস ও শ্রদ্ধার অনুভূতি।

 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর ইভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘকালীন অসুস্থতার পর মৃত্যুর বিষয়টি সরকারিভাবে বিএনপি’র পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

 

সকালে জেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেয় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ দলীয় নেতাকর্মীরা। বেগম জিয়ার মৃত্যুর খবরের পর জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতারা কালো ব্যাজ ধারণ ও দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়।

 

দলীয় কার্যালয় সহ নানা স্থানেই পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া মাহফিল ও শোকবইয়ে স্বাক্ষরসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। যেখানে দলীয় নেতাকর্মীরা তাদের নেত্রীর জীবনী স্মৃতিচারণ করেন।

 

জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমাদের নেত্রী একজন আপোষহীন, নির্ভীক রাজনীতিক ও দেশপ্রেমিক নেতা ছিলেন। তাঁর চলে যাওয়ায় দেশ একজন অভিভাবককে হারিয়েছে। এই শূন্যতা সহজে পূরণ হবে না।

 

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।