ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আইন বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন কচুয়ার কৃতি সন্তান সাংবাদিক আকাশ মিয়াজী

শান্তু ধর
ডিসেম্বর ৩০, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের কচুয়া উপজেলার চাঁনপাড়া গ্রামের কৃতী সন্তান সাংবাদিক মো. আকাশ মিয়াজী আইন বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

তিনি এসইউ ইউনিভার্সিটি থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম (মাস্টার্স) ডিগ্রি সফলভাবে সম্পন্ন করেন। গত ২৮ ডিসেম্বর রবিবার সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে অনুষ্ঠিত এসইউ ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের সঙ্গে তিনি অংশগ্রহণ করেন।

মো. আকাশ মিয়াজী কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের চাঁনপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ৩নং বিতারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. জলিল মিয়াজী ও মরহুমা তাজবানু বেগমের চতুর্থ সন্তান। রাজনৈতিক ও ছাত্র রাজনীতিতে সক্রিয় এই তরুণ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার শিক্ষাজীবনের শুরু চাঁনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে সাচার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা বিএম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। ২০২২ সালে এসইউ ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে এলএলবি (অনার্স) এবং ২০২৩ সালে এলএলএম (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন তিনি।

এ বিষয়ে মো. আকাশ মিয়াজী বলেন, “আমার গর্বধারিণী মা মরহুমা তাজবানু বেগমকে আমি আমার অর্জিত ডিগ্রি দুটি উৎসর্গ করেছি। পাশাপাশি বাবা, শিক্ষকবৃন্দ, সিনিয়র আইনজীবী মো. আমিনুল ইসলাম, বড় ভাই সাংবাদিক খোরশেদ আলম সিকদার, হাজী মো. জামাল হোসেন মিয়াজীসহ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনের সকল সহপাঠীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “সবাই দোয়া করবেন যেন একজন ভালো মানুষ হিসেবে সমাজ উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।