ঢাকাশনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর প্রেসক্লাবের নতুন সভাপতি রুশদী, সম্পাদক লতিফ

চাঁদপুর ট্রিবিউন
ডিসেম্বর ২৭, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রেসক্লাবের ২০২৬ সালের নবনির্বাচিত কমিটির সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফের নাম ঘোষণা করা হয়।

শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন ২০২৫ সালের সভাপতি রহিম বাদশা, পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাদের পলাশ। এ সময় নতুন পরিষদকে সবাই অভিনন্দন জানান।

 

শুরুতে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের বিদায়ী সভাপতি রহিম বাদশা। আরও বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল বিন বাশার, জালাল চৌধুরীসহ অন্যরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের বিগত কমিটির সহ সভাপতি আলম পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন ও মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম, এ কে আজাদ, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলামসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।