বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে ঢাকার রাজপথে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা।
গত ২৫ ডিসেম্বর হাজীগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য ও ২নং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলনের নেতৃত্বে বিপুলসংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ঢাকার রাজপথে উপস্থিত হন।
এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তার নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করেন। নেতারা বলেন, বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।
উপস্থিত নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে তাদের শুভেচ্ছা ও সমর্থন জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
