ঢাকামঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

৩২টি দল নিয়ে শুরু হয়েছে এসপিএল সিজন থ্রি প্রিমিয়ার ক্রিকেট লিগ

লুবনা আক্তার বৃষ্টি
ডিসেম্বর ২৩, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

১৯ ডিসেম্বর শুরু হয়েছে চাঁদপুর শাহরাস্তি ক্রিকেট একাডেমি আয়োজিত এসপিএল সিজন থ্রি , এবারের প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টে ৩২ টি জেলার ৩২টি দল অংশ নিয়েছে, খেলা দেখতে মাঠের চারপাশে ক্রিকেট প্রেমীদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।

২৩ ডিসেম্বর শাহরাস্তি সূচিপাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত ক্রিকেট খেলায় ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার ক্রিকেটার জিতুর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য,শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের প্রধান উপদেষ্টা, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী ১৯৯৬ যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক, নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় ।

খেলা পরিচালনায় রয়েছেন শাহরাস্তি ক্রিকেট একাডেমির স্বপ্নদ্রষ্টা সাদ্দাম হোসেন মিঠু, অনলাইন মিডিয়া সাপোর্টে রয়েছে ই স্পোর্টস।

টাইটেল স্পন্সর: সৌদি আরব রিয়াদ বাথা বাংলাদেশী স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান সানসিটি পলিক্লিনিক, সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের সভাপতি ফখরুল ইসলাম বিলাস প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।